জনাব রহিম কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রহিম তিনধাপবিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহার করেন। যে বণ্টনপ্রণালিতে পণ্যসমূহ তিনটি ধাপ অতিক্রম করে উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট পৌছায় তাকে তিনধাপবিশিষ্ট বণ্টনপ্রণালি বলে। যথা— উৎপাদনকারী → ফড়িয়া → পাইকার → খুচরা ভোক্তা৷ এক্ষেত্রে উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে ব্যাপক দূরত্ব থাকে ফলে পণ্যসমূহ ভোক্তার নিকট পৌঁছতে দেরি হয়। এ ধরনের বণ্টনপ্রণালিতে উৎপাদিত পণ্য প্রথমে স্থানীয় একদল ফড়িয়া ক্রয় করে সেখান থেকে পাইকার, পাইকার থেকে খুচরা, খুচরা থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌছায়। উদ্দীপকের জনাব রহিম তার উৎপাদিত শসা স্থানীয় বাজারে ফড়িয়াদের নিকট বিক্রি করেন। ফড়িয়ারা সেগুলো ঢাকার পাইকারদের নিকট বিক্রি করেন, পাইকাররা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করেন। এভাবে কয়েকহাত ঘুরে ভোক্তার নিকট পৌছায় ফলে ভোক্তাকে অনেক মূল্যে শসা ক্রয় করতে হয়। জনাব রহিম শসা বিক্ৰিয়ে যে বণ্টনপ্রণালি ব্যবহার করেন তা তিনটি ধাপ অতিক্রম করে ভোক্তার নিকট যায়। তাই বলা যায়, তিনি তিনধাপবিশিষ্ট বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব রহিম কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর