'দীলিপ অ্যান্ড ব্রাদার্স' জেলা শহরে শাখা খোলার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: দীলিপ অ্যান্ড ব্রাদার্সের জেলা শহরে শাখা খোলার সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে। ব্যবসায়ের মৌলিক উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন এবং একই সাথে ব্যবসায়কে সম্প্রসারণ করা। কারণ ব্যবসায় সম্প্রসারণ করার মানে হলো বাজার বড় হওয়ায় অধিকসংখ্যক ক্রেতার নিকট পণ্য বিক্রি করা। এতে একদিকে যেমন মুনাফা বৃদ্ধি পায় অন্যদিকে ব্যবসায়ের পরিচিতি বাড়ে। উদ্দীপকের দীলিপ অ্যান্ড ব্রাদার্স জেলা শহরে শাখা খোলার পরিকল্পনা করছেন। এতে তার ব্যবসায়টি সম্প্রসারিত হবে ফলে আগের চেয়ে বেশিসংখ্যক ক্রেতার নিকট পণ্য বিক্রি করতে পারবে। আর বিক্রি যত বেশি হবে মুনাফা তত বাড়বে। তার দোকানের কাপড়ের মান ফলে তার দোকানের সুনামও রয়েছে। সুনাম হচ্ছে ব্যবসায় সম্প্রসারণের সবচেয়ে বড় হাতিয়ার। সুনামকে কাজে লাগিয়ে ব্যবসায় দীর্ঘ সময়ে বাজারে টিকে থাকতে পারে। সুতরাং বলা যায়, দীলিপ অ্যান্ড ব্রাদার্সের জেলা শহরে শাখা খোলার সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'দীলিপ অ্যান্ড ব্রাদার্স' জেলা শহরে শাখা খোলার যৌক্তিকতা উদ্দীপকের …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর