“বিপণন কার্যাবলির মাধ্যমে একটি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: “বিপণন কার্যাবলির মাধ্যমে একটি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে”—উক্তিটি যথার্থ। বিপণন কতগুলো কাজের সমষ্টি যার ফলে বিভিন্ন দিক থেকে সমাজ উপকৃত হয়। বিপণন একদিকে প্রয়োজনীয় । পণ্যদ্রব্য সরবরাহ করে ভোক্তাদের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখে। অন্যদিকে শিল্পে কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত পণ্য বিক্রয় করে উৎপাদন অব্যাহত রাখে।অর্থনৈতিক দিক বিবেচনায় বিপণনের ফলে অনেক অর্থনৈতিক কার্যবালি সংঘটিত হয় যেমন: পণ্য ও সেবা উৎপাদন, চাহিদা ও যোগানের মধ্যে সমতা, বৃহদায়তন উৎপাদনে সহায়তা ইত্যাদি। আবার সামাজিক দিক বিবেচনায় বিপণন কর্মসংস্থান সৃষ্টি করে, জীবনযাত্রার মানোন্নয়ন করে, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি করে ।মি. আয়নাল ব্যাংক থেকে ৭৫ লক্ষ টাকা ঋণ নিয়ে ১৫ জন কর্মচারীর সহায়তায় সরাসরি চাষিদের নিকট থেকে বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করেন। যাবতীয় খরচ পরিশোধ করেও তিনি বার্ষিক ১৫ লক্ষ টাকা আয় করেন। ব্যবসায় লাভজনক হওয়ায় নিজের ভাগ্যোন্নয়নের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই সার্বিকভাবে বলা যায়, বিপণন কার্যাবলির মাধ্যমে একটি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“বিপণন কার্যাবলির মাধ্যমে একটি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর