মি. আয়নাল কাওরান বাজারে সবজি বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. আয়নাল কাওরান বাজারে সবজি বিক্রয়ের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছেন।পরিবহন ব্যবস্থার মাধ্যমে স্থানগত উপযোগ তৈরি হয়। পরিবহনের মাধ্যমে পণ্যসামগ্রী একস্থান হতে অন্যস্থানে আনা নেওয়া করা হয়। পরিবহন উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব হ্রাস করে এতে দূরবর্তী স্থানের ভোক্তারা সহজে পণ্য ভোগ করতে পারে। পরিবহনের মাধ্যমে পণ্য ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়।উদ্দীপকের মি. আয়নাল সরাসরি উৎপাদকের নিকট হতে সবজি সংগ্রহ করে পরিবহন ব্যবস্থার মাধ্যমে ঢাকার কাওরান বাজারে এনে বিক্রয় করেন। এতে বার্ষিক ১৫ লক্ষ টাকা মুনাফা হয় ফলে তিনি এলাকার অনেক উন্নয়নমূলক কাজেও অংশগ্রহণ করেন। সবজি চাষিরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকে মি. আয়নাল সেগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। অর্থাৎ এখানে পণ্য এক স্থান হতে অন্য স্থানে যায়। তাই বলা যায় মি. আয়নাল কাওরান বাজারে সবজি বিক্রয়ের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. আয়নাল কাওরান বাজারে সবজি বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্ট…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর