উদ্দীপকে উল্লিখিত অনুষ্ঠানটি প্রচারিত হওয়ায় 'আমান ট্রেডিং কর্পোরেশনের' ওপর কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উল্লিখিত অনুষ্ঠানটি প্রচারিত হওয়ায় “আমান ট্রেডিং কর্পোরেশন'-এর ওপর ইতিবাচক প্রভাব পড়বে। প্রচার হচ্ছে ধারণা, পণ্য বা সেবার যে কোনো ধরনের অ- অর্থপ্রদত্ত নৈর্ব্যক্তিক উপস্থাপনা। কোম্পানি অর্থ ব্যয় ছাড়াই প্রচারের মাধ্যমে জনসংযোগ করতে পারে। প্রচার সাধারণত তৃতীয় পক্ষের মাধ্যমে হয়ে থাকে তাই এর গ্রহণযোগ্যতা বেশি। একটি কোম্পানি যত বেশি প্রচার করতে পারবে তত বেশি প্রসার হবে। 'আমান ট্রেডিং কর্পোরেশন' একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু তারা ব্যবসায় করার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করে একে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি। পূর্বের দিনে ধারণা ছিল ব্যবসায় করে শুধু মুনাফা অর্জন করবে কিন্তু এখানকার ব্যবসায়ীরা মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতিও কিছু দায়িত্ব পালন করে। সামাজের প্রতি এই দায়িত্ব পালন তাকে সামাজিক গ্রহণযোগ্যতা দিবে।সাধারণ জনগণকে কিছু জানানের ক্ষেত্রে গণ মাধ্যম একটি শক্তিশালী প্রক্রিয়া। গণমাধ্যমে কিছু প্রচারিত হলে মানুষ সেটাকে সহজে গ্রহণ করে এবং বিশ্বাস করে। উক্ত অনুষ্ঠান কয়েকটি টিভি চ্যানেলে ও প্রত্রিকায় প্রচারিত হওয়ায় প্রচুর জানতে পেরেছে এবং তাদের নিকট বিষয়টি গ্রহণযোগ্যতাও পেয়েছে যা আমান ট্রেডিং কর্পোরেশন' এর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। তাই বলা যায়, উল্লিখিত অনুষ্ঠানটি প্রচারিত হওয়ায় 'আমান ট্রেডিং কর্পোরেশন' এর ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অনুষ্ঠানটি প্রচারিত হওয়ায় 'আমান ট্রেডিং কর্পোরেশ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর