উদ্দীপকে উল্লিখিত 'তৃষা ফ্যাশন হাউজ' কোন পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'তৃষা ফ্যাশন হাউস' ব্যয়যোগ পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছে। যে পদ্ধতিতে পণ্যের উৎপাদন ব্যয়ের সথে বিজ্ঞাপন ব্যয় ও মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ বলা হয়। ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণের দুটি পদ্ধতি রয়েছে যথা: ব্যয় যোগ এবং ব্রেক ইভেন বিশ্লেষণ ও টার্গেট মুনাফাভিত্তিক মূল্য নির্ধারণ। ধরা যাক, একটি কলমের উৎপাদন ব্যয় ৩ টাকা, বিজ্ঞাপন ব্যয় ১ টাকা এবং মুনাফা করবে ১ টাকা তাহলে এক্ষেত্রে কলমের বিক্রয়মূল্য হবে ৫ টাকা । তৃষা ফ্যাশন হাউজ একটি পোশাক উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। গ্রাহকের চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি পণ্যের গুণগত মান ঠিক রাখে। পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তারা উৎপাদন ব্যয়ের সাথে ২০% মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণের দুটি পদ্ধতির মধ্যে ব্যয়যোগ পদ্ধতি হলো অন্যতম। এক্ষেত্রে উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ তাই বলা যায় 'তৃষা ফ্যাশন হাউস' ব্যয়যোগ পদ্ধতিতে করে থাকে। তারাও সে পদ্ধতি অনুসরণ করেছে পণ্যের মূল্য নির্ধারণ করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'তৃষা ফ্যাশন হাউজ' কোন পদ্ধতিতে পণ্যের মূল্য নির্…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর