বিক্রয় বৃদ্ধির জন্য উদ্দীপকের 'NB ফুড লি.' বিপণন মিশ্রণের কোন উপাদান ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য উদ্দীপকের N,B ফুড লি. বিপণন মিশ্রণের উপাদান প্রসার ব্যবহার করেছে।চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে কোনো মাধ্যমের সাহায্যে নৈর্ব্যক্তিক উপায়ে পণ্য, সেবা, ধারণা বা প্রতিষ্ঠান সম্পর্কিত কোনো তথ্য সম্ভাব্য ক্রেতাদের নিকট উপস্থাপন করাকে বিজ্ঞাপন বলে। বর্তমান সময়ে পণ্য উৎপাদনের চেয়ে পণ্য বিপণনই কঠিন কাজ। কারন এখন সবাই পণ্য উৎপাদন করতে পারে আর পণ্যকে প্রসারের লক্ষ্যেই প্রচুর অর্থের বিনিময়ে পণ্যের বিজ্ঞাপন দিতে হয়। N.B ফুড লি. নাটরের একটি বিখ্যাত ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এরা বিভিন্ন ফলের সংমিশ্রণে জুস উৎপাদন করে। জুস বিক্রয়ের জন্য তারা সারাদেশে ডিলার নিয়োগ দেয় এবং বিজ্ঞাপন দেয়। বিপণন মিশ্রণের উপাদান ৪ টি যথা: পণ্য, মূল্য, স্থান ও প্রসার। বিজ্ঞাপন হলো প্রসারের একটি উপাদান, এছাড়াও ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও জনসংযোগ প্রসারের উপাদান। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধির জন্য উদ্দীপকের N.B ফুড লি. বিপণন মিশ্রণের উপাদান প্রসার ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধির জন্য উদ্দীপকের 'NB ফুড লি.' বিপণন মিশ্রণের কোন উপাদা…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর