“সঠিক বাজার বিভক্তিকরণই NB ফুড লি.-এর ব্যবসায়িক সাফল্যের মূল কারণ” বাজার বিভক্তিকরণের ভিত্তি উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: "সঠিক বাজার বিভক্তিকরণেই N.B ফুড লি.-এর ব্যবসায়িক সাফল্যের মূল কারণ"- উক্তিটি যথার্থ। N.B ফুড লি.-এর বাজার বিভক্তিকরণের ভিত্তি হলো জনসংখ্যা। জনসংখ্যাসংক্রান্ত বিভিন্ন ভিত্তিতে ভোক্তাবাজার বিভক্তিকরণ খুবই জনপ্রিয় কারণ এগুলো সহজেই পরিমাপ করা যায়। এগুলো ভোক্তাদের পণ্যের চাহিদা ও ক্রয় আচরণের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এক্ষেত্রে বয়স, লিঙ্গ, ক্রয়ক্ষমতা, ক্রেতার প্রয়োজন ও রুচি ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হয়। একটি কোম্পানিকে কখনই সমগ্র বাজারে পণ্য বিপণন করা সম্ভব নয়। ফলে কোম্পানিসমূহ তাদের সামর্থ্য অনুযায়ী বাজারকে ভাগ করে নির্দিষ্ট অংশে পণ্য বিপণন করে। ডিলার নিয়োগ ও বিজ্ঞাপন প্রদানের পরও প্রত্যাশিত লক্ষ্য অর্জন হয়নি। “N.B ফুড লি.' নাটোরের একটি বিখ্যাত ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করে। এতদসত্ত্বেও প্রতিষ্ঠানটি প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। পরবর্তীতে ডিলারদের পরামর্শে প্রতিষ্ঠানটি ক্রেতাদের প্রয়োজন, রুচি, চাহিদা, ক্রয়ক্ষমতা ও বয়সের ওপর ভিত্তি করে বিভিন্ন দামের ও মানের জুস উৎপাদন ও বিপণন করে ব্যাপক ব্যবসায়িক সাফল্য অর্জনে সক্ষম হয়। মূলত বাজার বিভক্তিকরণ করা হলো তখন প্রত্যাশিত লক্ষ্য অর্জন হলো এবং তারা ব্যবসায়িক সাফল্য পেল । তাই বলা যায়, সঠিক বাজার বিভক্তিকরণেই N.B ফুড লি.-এর ব্যবসায়িক সাফল্যের মূল কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“সঠিক বাজার বিভক্তিকরণই NB ফুড লি.-এর ব্যবসায়িক সাফল্যের মূল কারণ” …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর