ফ্যান্সি কসমেটিক্স পণ্যের বাজার সৃষ্টিতে বিপণন প্রসারের কোন হাতিয়ারটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ফ্যান্সি কসমেটিক্স পণ্যের বাজার সৃষ্টিতে বিপণন প্রসারের হাতিয়ার বহিঃবিজ্ঞাপন ব্যবহার করেছে। শহর, বন্দর বা কোনো গুরুত্বপূর্ণ স্থানে রাস্তার পাশে খোলা আকাশের নিচে বহিঃবিজ্ঞাপন প্রদান করা হয়। এটি একটি পুরাতন ও বহুল ব্যবহৃত বিজ্ঞাপন মাধ্যম। এ বিজ্ঞাপনে সহজেই পথচারী বা জনগণের দৃষ্টি আকর্ষণ করে। বিলবোর্ড, প্রাচীরপত্র, নিয়ন সাইন, পোস্টার প্রভৃতি উল্লেখযোগ্য বহিঃবিজ্ঞাপনের পদ্ধতি। বর্তমানে রং, চিত্রণ বা ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে আকর্ষণীয়ভাবে বহিঃবিজ্ঞাপন দেওয়া হয়।উদ্দীপকের ফ্যান্সি কসমেটিক্স একটি নতুন ফেয়ারনেস ক্রিম বাজারে ছেড়েছে। প্রতিষ্ঠানটি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে মহাসড়কের উভয় পার্শ্বে বিলবোর্ড, প্রাচীর লেখন, লিফলেট, সংবাদপত্র, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে প্রচারণা চালায়। মহাসড়কের পাশে বিলবোর্ড লাগানোর উদ্দেশ্য হচ্ছে যেন তা সহজেই পথচারীদের চোখে পড়ে। ফ্যান্সি কসমেটিক্স এর বিজ্ঞাপন প্রদানের পদ্ধতি বহিঃবিজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই বলা যায়, ফ্যান্সি কসমেটিক্স পণ্যের বাজার সৃষ্টিতে বিপণন প্রসারের হাতিয়ার বহিঃবিজ্ঞাপন ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ফ্যান্সি কসমেটিক্স পণ্যের বাজার সৃষ্টিতে বিপণন প্রসারের কোন হাতিয়ার…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর