উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ১০% মূল্য ছাড়ে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত কি বাস্তবসম্মত বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠনাটির ১০% মূল্য ছাড়ে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত বাস্তবসম্মত বলে আমার মনে হয় । পণ্যের তালিকা মূল্যের চেয়ে কিছুটা কম মূল্য গ্রহণ করা হলে তাকে মূল্য ছাড় বলা হয় । প্রথমত মূল্য নির্ধারণের ক্ষেত্রে তারা ব্যয়যোগ পদ্ধতি অনুসরণ করে। এক্ষেত্রে তারা উৎপাদন ব্যয়ের সাথে ২০% মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করে। অর্থাৎ প্রতি ১০০ টাকায় তাদের মুনাফা হচ্ছে ২০ টাকা সেক্ষেত্রে তারা যদি ১০% ছাড় দেয় তাহলে ১০০ টাকায় ১০ টাকা কম পাবে। তার মানে ছাড় দেওয়ার পরও তাদের ১০ টাকা মুনাফা থাকবে । দ্বিতীয়ত, সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ফলে তাদের অনেক পণ্য অবিক্রীত থেকে যায়। পণ্য যদি অবিক্রীত থেকে যায় তবে কোম্পানির ক্ষতি বহন করতে হয় কারণ প্রতিটি পণ্যের একটি উৎপাদন ব্যয় আছে। সেক্ষেত্রে ছাড় দিয়েও যদি পণ্য বিক্রি করা যায় তবে মুনাফা কম হলেও উৎপাদন ব্যয় উঠে আসবে। তাই সর্বিকদিক বিচার-বিশ্লেষণ করে বলা যায় তাদের মূল্য ছাড়ে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত সঠিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ১০% মূল্য ছাড়ে পণ্য বিক্রয়ের সিদ্ধা…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর