উদ্দীপকের 'কমলা স্টোর' কোন ধরনের খুচরা বিপণি? ব্যাখ্যা কর।
উত্তর: কমলা স্টোর এক ধরনের ডিপার্টমেন্টাল বিপণি। একই দালানে অবস্থিত ও একই মালিকানায় পরিচালিত বিভিন্ন পণ্য পৃথক বিভাগের মাধ্যমে কোনো বৃহদায়তন খুচরা বিপণিতে বিক্রয়ের ব্যবস্থা করা হলে তাকে ডিপার্টমেন্টাল স্টোর বা বিভাগীয় বিপণি বলে। এ ধরনের বিপণিতে কয়েকটি আলাদা স্বয়ংসম্পূর্ণ বিভাগ থাকে যা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। একজন ক্রেতা তার প্রয়োজনীয় সব পণ্য এখান থেকে কিনতে পারে। উদ্দীপকের স্বর্ণা ভারতের কমলা স্টোর নামক একটি দোকান থেকে শপিং করেন। সেখানে পোশাক, জুয়েলারি, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায়। দোকানটিতে বিভিন্ন বিভাগ রয়েছে এবং একই দালানে অবস্থিত বলে কম সময়ে শপিং করা সম্ভব হয়। স্বর্ণা কমলা স্টোরের যে বর্ণনা দিয়েছে তা একটি ডিপার্টমেন্টাল স্টোরের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কমলা স্টোর এক ধরনের ডিপার্টমেন্টাল বিপণি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'কমলা স্টোর' কোন ধরনের খুচরা বিপণি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর