জনাব আসাদ কোন ধরনের পাইকার? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আসাদ একজন বণিক পাইকার। বণিক পাইকাররা হলো বৃহৎ একক পাইকার যারা পাইকারি ব্যবসায়ীর প্রায় অর্ধেক কার্যক্রম সম্পাদন করে। এরা স্বাধীনভাবে ব্যবসায় করে, পণ্যের মালিকানা গ্রহণ করে এবং যাবতীয় ঝুঁকি গ্রহণ করে। সাধারণত এরা অন্যান্য পাইকার ও খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রয় করে । উদ্দীপকের আসাদ একটি পাইকারি ব্যবসায় পরিচালনা করেন। পণ্য উৎপাদনের জন্য তিনি উৎপাদককে বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণসমূহ সরবরাহ করেন। উৎপাদিত পণ্য উৎপাদকের কাছ থেকে তার নিজস্ব গাড়িতে করে খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেন। এখানে আসাদ পাইকারি ব্যবসায়ের বেশ কতকগুলো কাজ করেন যা পাইকারি ব্যবসায় বণিক পাইকারের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ । সেজন্য বলা যেতে পারে জনাব আসাদ একজন বণিক পাইকার।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আসাদ কোন ধরনের পাইকার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর