সামষ্টিক পরিবেশের উপাদানের কারণেই ফিলিপাইনে কাপড়ের ব্যবসায় বাংলাদেশিদের হাতে যথার্থ বিশ্লেষণ কর।
উত্তর: সামষ্টিক পরিবেশের উপাদানের কারণেই ফিলিপাইনের কাপড়ের ব্যবসায় বাংলাদেশিদের হাতে উক্তিটি যথার্থ। রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয়াদি হলো আইন-কানুন, সরকারি সংস্থা এবং চাপ-প্রয়োগকারী দল যা বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সরকার যদি বিপণনের সাথে জড়িত আইনসমূহ কঠোরভাবে কার্যকর করে তাহলে বিপণনকারীকে তা সঠিকভাবে মেনে চলতে হয়। কোনো দেশের সরকার যদি সে দেশে অন্যকোনো দেশকে সাবলীলভাবে ব্যবসায় করতে দেয় তবে অন্যদেশ ব্যবসায় করতে পারে অন্যথায় পারে না। কোম্পানির বিপণন পরিবেশকে দুই ধরনের পরিবেশ প্রভাববিস্তার করে থাকে। তারমধ্যে একটি হলো ব্যষ্টিক পরিবেশ অন্যটি হলো সামষ্টিক পরিবেশ। এদের মধ্যে ব্যষ্টিক পরিবেশ কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সামিষ্টিক পরিবেশকে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। ফিলিপাইনের সরকার বিদেশিদের ব্যবসায় করার সুযোগ দিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশিরা সেখানে পাইকারি ও খুচরা ব্যবসায় করতে পারছে। আইনগত সুবিধা হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান আর রাজনৈতিক উপাদান হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, সামষ্টিক পরিবেশের উপাদানের কারণেই ফিলিপাইনের কাপড়ের ব্যবসায় বাংলাদেশিদের হাতে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সামষ্টিক পরিবেশের উপাদানের কারণেই ফিলিপাইনে কাপড়ের ব্যবসায় বাংলাদ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর