জনাব জলিল কোন ধরনের ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জলিল একজন পাইকারি ব্যবসায়ী। অনেক রকমের ব্যবসায়ের মধ্যে পাইকারি ব্যবসায় অন্যতম। এরা বৃহৎ পরিমাণে পণ্য ক্রয় এবং অল্প পরিমাণে পণ্য বিক্রয় করে। যেসব ব্যবসায়ী উৎপাদনকারী হতে পণ্য ক্রয় করে শিল্পীয় ব্যবহারকারীদের অথবা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে তাকে পাইকারি ব্যবসায়ী বলে। প্রয়োজন হলে এ ধরনের ব্যবসায়ীরা পণ্যকে গুদামজাত করে রাখে। আবার অনেক সময় পরিবহন ব্যবস্থার মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের সরবরাহ করে। উদ্দীপকের জলিল মুন্সিগঞ্জ থেকে অধিক পরিমাণ আলু সংগ্রহ করে চট্টগ্রামের ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। অবশিষ্ট আলু হিমাগারে সংরক্ষণ করে। অর্থাৎ জলিল বেশি পরিমাণ পণ্য ক্রয়-বিক্রয় করে। তিনি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করেন না। তিনি উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের মাঝে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করছেন। তাই বলা যেতে পারে জলিল একজন পাইকারি ব্যবসায়ী।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব জলিল কোন ধরনের ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর