উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে যে গুণাবলির প্রাধান্য দিয়েছে তার ধরন উল্লেখপূর্বক যথাযথ মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক গুণাবলি ও শিক্ষাগত যোগ্যতার প্রতি গুরুত্ব দিয়েছেন। বিক্রয়কর্মীর যে গুণগুলো তার শারীরিক গঠনের সাথে সম্পৃক্ত তাদেরকে শারীরিক গুণাবলি বলে। একটি কোম্পানি তার পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন দিক বিচার-বিশ্লেষণ করে বিক্রয়কর্মী নিয়োগ দিয়ে থাকেন। একজন বিক্রয়কর্মীর পাঁচ ধরনের গুণাবলি থাকে যেমন : শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও পেশাগত গুণাবলি। শারীরিক গুণাবলির অন্তর্ভুক্ত বিষয়াদি হলো : ভালো স্বাস্থ্য, সৌন্দর্য, কণ্ঠস্বর, পরিছন্নতা, ভাবভঙ্গি ইত্যাদি। এছাড়া হাসি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি শারীরিক গুণাবলির অংশ। আর নির্দিষ্ট বিষয়ে প্রতিষ্ঠানিক জ্ঞান, উচ্চ ডিগ্রি প্রভৃতি হলো বিক্রয়কর্মীর শিক্ষাগত যোগ্যতা। রোজ ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি প্রতিষ্ঠিত ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ঔষধ বিপণনের ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় বিক্রয়কর্মীর ওপর নির্ভর করে। বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠান সর্বদা ফার্মেসি ও রসায়ন বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত স্মার্ট, সুদর্শন ও দক্ষ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেয়। পণ্য বিপণনের ক্ষেত্রে শারীরিক গুণাবলি আলাদা গুরুত্ব বহন করে। কারণ সুন্দর চেহারা, স্মার্টনেস অপরকে আকৃষ্ট করতে পারে সহজেই। ক্রেতা যদি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি দেখে মুগ্ধ হন তবে তার কথা মনোযোগসহকারে শোনেন অন্যথায় সাধারণভাবে কেউ অপরিচিত লোকের কথা শুনতে আগ্রহ প্রকাশ করে না। রোজ ফার্মাসিউটিক্যাল রসায়ন বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত, স্মার্ট, সুদর্শন ও দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেয়। তাই বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে রোজ ফার্মাসিউটিক্যাল শারীরিক গুণাবলির প্রতি এবং শিক্ষাগত যোগ্যতার প্রতি গুরুত্ব দিয়েছেন যা ছিল যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে যে গু…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর