রোজ ফার্মাসিউটিক্যাল তাদের পণ্য বিপণনের ক্ষেত্রে প্রমোশনের কোন হাতিয়ারটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: রোজ ফার্মাসিউটিক্যাল তাদের পণ্য বিপণনের ক্ষেত্রে প্রমোশনের হাতিয়ার ব্যক্তিক বিক্রয় ব্যবহার করেছেন। বিক্রয়কর্মী যখন সরাসরি ক্রেতাদের সামনে উপস্থিত হয়ে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালায় তখন তাকে ব্যক্তিক বিক্রয় বলে। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে এক বা একাধিক সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা তুলে ধরে তাদেরকে ক্রয়ে উদ্বুদ্ধ বা প্ররোচিত করা হয়। এটি দ্বি-মুখী যোগাযোগ প্রক্রিয়া। রোজ ফার্মাসিউটিক্যাল একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ঔষধ বিপণনের ক্ষেত্রে বিক্রয়কর্মীর ওপর নির্ভর করে। বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে তারা শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক গুণাবলিকে যথেষ্ট গুরুত্ব দেয়। নিয়োগকৃত বিক্রয় কর্মীদের তারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলে। যার ফলে তারা সহজে পণ্য বিক্রি করতে সক্ষম হয়। তাদের এই বিপণন কৌশল ব্যক্তিক বিক্রয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রোজ ফার্মাসিউটিক্যাল তাদের পণ্য বিপণনের ক্ষেত্রে প্রমোশনের হাতিয়ার ব্যক্তিক বিক্রয় ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রোজ ফার্মাসিউটিক্যাল তাদের পণ্য বিপণনের ক্ষেত্রে প্রমোশনের কোন হাতি…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর