দৃশ্যকল্প-২ এর জোবায়ের এর কাজকে বিপণনের ভাষায় কী বলা যয়? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এর জোবায়েরের কাজকে বিপণনের ভাষায় ব্যক্তিক বিক্রয় বলা হয়। বিপণন প্রসার হাতিয়ারগুলোর মধ্যে ব্যক্তিক বিক্রয় অন্যতম। এর মাধ্যমে কোম্পানির সাথে ক্রেতাদের সেতুবন্ধ তৈরি হয়। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে এক বা একাধিক সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা তুলে ধরে তাদেরকে ক্রয়ে উদ্বুদ্ধ বা প্ররোচিত করা হয়। এটি দ্বি-মুখী যোগাযোগ প্রক্রিয়া। উদ্দীপকের জোবায়ের বিমা কোম্পানির একজন কর্মী। তার কোম্পানির - শিক্ষা বিমা পলিসির গ্রহীতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবেশী কাউছার সাহেবের বাসায় গিয়ে তার ছেলে-মেয়ের জন্য উক্ত পলিসি ক্রয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এক্ষেত্রে কাউছার সাহেব জোবায়েরকে বিমা বিষয়ে প্রশ্ন করতে পারবেন তার মানে এটি একটি দ্বি-মুখী যোগাযোগ প্রক্রিয়া। জোবায়ের ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তার কোম্পানির পণ্য বিক্রির চেষ্টা করছেন, তাদেরকে ক্রয়ে উদ্বুদ্ধ করছেন। তার মানে জোবায়েরের সমস্ত কাজ ব্যক্তিক বিক্রয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই জোবায়েরের কাজকে বিপণনের ভাষায় ব্যক্তিক বিক্রয় বলা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর জোবায়ের এর কাজকে বিপণনের ভাষায় কী বলা যয়? ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর