জোনায়েদ ও জোবায়েরের কাজ একই ধরনের মনে হলেও তাদের মধ্যে কাজের ভিন্নতা রয়েছে।- তুমি কি একমত? যুক্তি দাও৷
উত্তর: জোনায়েদ ও জোবায়েরের কাজ একই মনে হলেও তাদের মধ্যে কাজের ভিন্নতা রয়েছে- হ্যাঁ এ বিষয়ে আমি একমত। জোনায়েদ হলো একজন বিক্রয়কর্মী। কারণ জোনায়েদ শিল্প তার কোম্পানির পণ্য বিক্রয়ের জন্য ক্রেতার চাহিদামতো তথ্য তুলে ধরে ক্রেতাকে পণ ক্রয়ে প্ররোচিত করে। এক্ষেত্রে জোনায়েদ ক্রেতার বাড়িতে যায় না; বরং ক্রেতা তার কাছে পণ্য সম্পর্কে জানতে আসে। একজন বিক্রয়কর্মী দোকানে অবস্থান করবে ক্রেতারা তার কাছে আসবে। অপরদিকে জোবায়েরের কাজকে বলা হয় ব্যক্তিক বিক্রয় কারণ সে তার কোম্পানির পণ্য বিক্রয়ের জন্য ক্রেতার বাড়িতে যায় এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরে পণ্য ক্রয়ে প্ররোচিত করে। এক্ষেত্রে পণ্য বিক্রয়ের জন্য সে কিছু কৌশল অবলম্বন করে যাকে বলা হয় বিক্ৰয়িকতা। আলোচনার পরিশেষে বলা যায়, জোনায়েদ এবং জোবায়ের উভয়েই কোম্পানির পণ্য বিক্রয় করলেও এবং উভয়ের কাজ পণ্য বিক্রি হলেও এদের কাজের মধ্যে ভিন্নতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জোনায়েদ ও জোবায়েরের কাজ একই ধরনের মনে হলেও তাদের মধ্যে কাজের ভিন্…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর