উদ্দীপকের 'সোনালী ব্যাগ' উৎপাদন কোন ধরনের বিপণন ধারণা? ব্যাখ্যা কর।
উত্তর: 'সোনালী ব্যাগ' উৎপাদন গ্রিন মার্কেটিং-এর ধারণা। গ্রিন মার্কেটিং হচ্ছে একটি পরিবেশ উপযোগী কার্যক্রম। এর মূল কথা হচ্ছে সমগ্র মার্কেটিং কার্যক্রম পরিবেশ সহায়ক হবে। অর্থাৎ পণ্য উৎপাদন থেকে শুরু করে ব্যবহার করা পর্যন্ত এবং ব্যবহারের পর পর্যন্ত সমগ্র কার্যক্রমে পরিবেশের ক্ষতি হয় এমন কিছু হবে না। এ মার্কেটিং পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে জীবন মান সর্বোচ্চ করা। এজন্য গ্রিন মার্কেটিং পরিবেশবান্ধব হতে হয়। উদ্দীপকের মোবারক আহম্মদ সোনালি আঁশ পাটের সেলোলোস থেকে পলিথিনের ব্যাগ- আবিষ্কার করেছেন। যেটি পলিথিনের চাইতে শক্ত, পানিতে ও মাটিতে পচনশীল, পুড়লে ছাই হয়ে যায় সর্বোপরি এটি পরিবেশবান্ধব। গ্রিন মার্কেটিং-এর মূল কথা হচ্ছে পরিবেশ রক্ষা। বিপণন কার্যক্রম দ্বারা যেন কোনোভাবেই পরিবেশ দূষিত না হয়। সোনালী ব্যাগ উৎপাদন যেহেতু গ্রিন মার্কেটি-এর কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই বলা যেতে পারে এটি গ্রিন মার্কেটিং-এর ধারণা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'সোনালী ব্যাগ' উৎপাদন কোন ধরনের বিপণন ধারণা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর