রূপা স্টোরে যে ধরনের ভোগ্যপণ্য বিক্রি হয় তা উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রূপা স্টোরে সুবিধা পণ্য বিক্রি হয়। সুবিধাজনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলে । এ ধরনের পণ্য ভোক্তারা সবসময়ই ক্রয় করে। এরূপ পণ্য কেনার জন্য তেমন কোনো পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না এবং ক্রেতারা অত্যন্ত সহজে অর্থাৎ কম সময় ও শক্তি ব্যয়ে তা সংগ্রহ করতে চায়।সুবিধা পণ্য হচ্ছে ঐ সকল ভোগ্য পণ্য বা সেবা যা ক্রেতারা সাধারণত প্রতিনিয়ত, তাৎক্ষণিক এবং তেমন কোনো তুলনাকরণ ও ক্রয় প্রচেষ্টা ছাড়াই ক্রয় করে । বিস্কুট, সাবান, সিগারেট, চাল, মাছ, গোশত ইত্যাদি এ ধরনের পণ্য। উদ্দীপকে দেখতে পাই, বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর এলাকায় 'রূপা স্টোর' নামে একটি জেনারেল স্টোর আছে। আশেপাশের বাসিন্দাদের জন্য নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রির জন্য স্টোরটিতে রাখা আছে।সুতরাং বলা যায়, রুপা স্টোরের পণ্য, সুবিধা পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রূপা স্টোরে যে ধরনের ভোগ্যপণ্য বিক্রি হয় তা উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর