উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিপণন মিশ্রণ ব্যবহারের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিপণন মিশ্রণ ব্যবহার করাটা একদম যৌক্তিক। বিপণন মিশ্রণ হচ্ছে কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার-এর সংমিশ্রণ যা কোম্পানি অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করে।বাজার অবস্থার প্রেক্ষিতে ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য বিপণন মিশ্রণের উপাদান গুলোর সংমিশ্রণ করা হয়। বিপণনকারী বিপণন মিশ্রণের এ উপাদান গুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। বিপণন মিশ্রণের উপাদান গুলোকে বিপণকারীর নিয়ন্ত্রণাধীন উপাদান হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে দেখা যায়, প্লাস পয়েন্ট' তাদের নিজস্ব শো-রুমে ক্রেতাদের আর্থিক সামর্থ্যরে বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের সব ধরনের মোবাইল ফোন সেট বিক্রি করে। ক্রেতাদের পছন্দের সুবিধার জন্য সেটের ধরন, মূল্য ও ব্র্যান্ড অনুযায়ী পৃথক পৃথক র্যাকে ডিসপ্লে করে। এছাড়া তারা বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করেন। এখানে প্রতিষ্ঠানটি বিপণন মিশ্রণ কার্যক্রম ব্যবহার করে। যা তাদের প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিপণন মিশ্রণ ব্যবহারের যৌক্তিকতা মূ…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর