উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পুরাতন মডেলের কম্পিউটার বিক্রির জন্য যে পদ্ধতি ব্যবহার করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পুরাতন মডেলের কম্পিউটার বিক্রির জন্য যে পদ্ধতিটি ব্যবহার করেছে তা হল দরপত্র মূল্য নির্ধারণ এবং তার এই পদ্ধতি ব্যবহার একদমই যৌক্তিক।দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে কোনো কাজ সম্পাদন করতে কত ব্যয় হতে পারে এবং প্রতিযোগীরা উক্ত কাজ সম্পাদন করতে কত মূল্য দিতে পারে; এ দু'টি বিষয়ের উপর ভিত্তি করে কোম্পানি পণ্য মূল্য নির্ধারণ করে । নিলাম ডাকের মাধ্যমে কাজ নেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়। এ পদ্ধতি সাধারণত ঠিকাদারি কাজ ও নিলাম ডাকের ক্ষেত্রে ব্যবহৃত হয় ।উদ্দীপকে দেখতে পাই, জনাব কামরান কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিক্রয় ব্যবস্থাপক পদে কর্মরত। তিনি আমদানিসহ অন্যান্য ব্যয়ের সাথে ৩০% টার্গেট মুনাফা অর্জনের লক্ষ্যে কম্পিউটারের মূল্য নির্ধারণ করে বিপুল পরিমাণে মুনাফা অর্জনে সক্ষম হয়েছেন। সম্প্রতি পুরাতন মডেলের কিছু কম্পিউটারের চাহিদা হ্রাস পাওয়ায় তা বিক্রয়ের লক্ষ্যে আগ্রহী ক্রেতাদের পরিদর্শন সাপেক্ষে যে মূল্যে ক্রয় করতে ইচ্ছুক তা লিখিতভাবে জমাদানের আহ্বান জানিয়েছেন ।সুতরাং বলা যায়, উল্লিখিত প্রতিষ্ঠানটি পুরাতন মডেলের কম্পিউটার বিক্রির জন্য যে পদ্ধতিটি ব্যবহার করেছে তা হল দরপত্র মূল্য নির্ধারণ এবং তার এই পদ্ধতি ব্যবহার একদমই যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পুরাতন মডেলের কম্পিউটার বিক্রির জন্য…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর