উদ্দীপকে উল্লিখিত জনাব রবিউলের ন্যায় বেকার যুবকেরা টমেটো চাষে এগিয়ে আসার ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখবে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রবিউলের ন্যায় বেকার যুবকেরা টমেটো চাষে এগিয়ে আসার ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে । বিপনন প্রক্রিয়া একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে বেকার সমস্যার সমাধান করে পক্ষান্তরে সামগ্রীকভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও যথেষ্ট ভুমিকা রাখউদ্দীপকে দেখতে পাই, গাজীপুরের জনাব রবিউল একজন টমেটো চাষি। সেখানকার জমি টমেটো চাষের উপযুক্ত। তিনি ক্রেতার চাহিদার প্রতি লক্ষ্য রেখে প্রায় সারা বছরই টমেটো চাষ করেন । জনাব রবিউল জমি থেকে টমেটো সংগ্রহ করার পর তা বাছাই করে উন্নতমানের টমেটোগুলো প্যাকিং করে ঢাকার অভিজাত শ্রেণির গ্রাহকের জন্য বিভিন্ন বিপণি বিতানে সরবরাহ করেন। ফলে অল্প দিনেই তিনি লাভবান হন। তার দেখাদেখি গ্রামের বেকার যুবকেরাও টমেটো চাষে এগিয়ে এসে সফলতা পানব্যবস্থাপকীয় ও সামাজিক প্রক্রিয়ার পাশাপাশি বিপণনকে অর্থনৈতিক প্রক্রিয়াও বলা হয় । কারণ বিপণনের প্রতিটি কাজ অর্থনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত । বিপণন কাজের দ্বারা বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়, যা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য চাহিদার সৃষ্টি করে এবং যার বিনিময় মূল্য বিদ্যমান । এরূপ চাহিদা পূরণে ক্রেতারা মূল্য প্রদানে রাজি থাকে । এজন্য বিপণনকে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় ।সকল দিক বিবেচনায় এনে বলা যায় যে, জনাব রবিউলের ন্যায় বেকার যুবকেরা টমেটো চাষে এগিয়ে আসার ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রবিউলের ন্যায় বেকার যুবকেরা টমেটো চাষে এগিয়ে…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর