উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি যে বিষয়ের ওপর ভিত্তি করে বাজার বিভক্ত করেছে, তা উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তি করনের আয় চলকটি উপর ভিত্তি করে বাজার বিভক্ত করেছে। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যাভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলা হয়।আয় ক্রেতাদের ক্রয় আচরণকে ব্যাপকভাবে প্রভাতি করে। সাধারণত উচ্চ আয়ের লোকেরা পণ্য বা সেবা ক্রয়ে মানকে এবং নিম্ন আয়ের লোকেরা পণ্যের মূল্য ও পরিমাণকে বিবেচনা করে। এজন্য আয়ের ভিত্তিতে বাজারকে বিভক্তকরণ করা হয়। যেমন- ১০,০০০ টাকার নীচে; ১০,০০০ থেকে ২০,০০০; ২০,০০০ থেকে ৩০,০০০; ৩০,০০০ থেকে ৫০,০০০; ৫০,০০০ থেকে ১,০০,০০০ বা ১,০০,০০০ এর উপরে। বাটা (বাংলাদেশ) লি: সাধারণত ২০০/- টাকা থেকে ১০,০০০/- টাকা মূল্যমানের জুতা বাজারজাত করে থাকে।উদ্দীপকে দেখতে পাই, প্লাস পয়েন্ট' তাদের নিজস্ব শো-রুমে ক্রেতাদের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের সব ধরনের মোবাইল ফোন সেট বিক্রি করে।সুতরাং বলা যায়, প্রতিষ্ঠানটি জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তি করনের আয় চলকটি উপর ভিত্তি করে বাজার বিভক্ত করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি যে বিষয়ের ওপর ভিত্তি করে বাজার বিভক্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর