উদ্দীপকে উল্লিখিত সাবিত্রী শাড়ি হাউজ কর্তৃক পছন্দের শাড়ি নির্বাচন সুবিধার জন্য সম্পাদিত বিপণন কাজের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাবিত্রী শাড়ি হাউজ কর্তৃক পছন্দের শাড়ি নির্বাচন সুবিধার জন্য সম্পাদিত বিপণন কাজটি হল প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ বা মানদণ্ড নির্ধারণ বলতে বিভিন্ন দ্রব্যের মৌলিক মানের সীমা নির্ধারণকে বুঝায় । অন্যদিকে প্রতিষ্ঠিত মান অনুযায়ী পণ্যদ্রব্য পৃথকীকরণ বা শ্রেণিবদ্ধকরণই হলো পর্যায়িতকরণ । মান নির্ধারণ ও শ্রেণিবদ্ধকরণ পণ্যের মান ও পরিমাণ, বৈশিষ্ট্যসূচক নিয়ন্ত্রণ নিশ্চিত করে । পণ্যের গুণাগুণ, ওজন, আকার-আকৃতি, গন্ধ বা বর্ণ, রাসায়নিক সংমিশ্রণ ইত্যাদির ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করা হয় । মান নির্ধারণ ও শ্রেণিবদ্ধকরণের ফলে মান ও মূল্য নির্ধারিত থাকে, তাই এক্ষেত্রে দরকষাকষি পরিহার করা সম্ভব হয় । এতে ক্রেতা-বিক্রেতার সময়, অর্থ ও শক্তির অপচয় রোধ হয় । উদ্দীপকে দেখতে পাই, জনাব সানোয়ার নরসিংদী ও সিরাজগঞ্জের তাঁতিদের নিকট থেকে উন্নতমানের শাড়ি সংগ্রহ করে তা নিজস্ব গাড়ীতে করে ঢাকার নিউমার্কেটের 'সাবিত্রী শাড়ি হাউজ' সহ আরো কতিপয় শাড়ির দোকানে সরবরাহ করেন। সাবিত্রী শাড়ি হাউজ শাড়ির প্রকৃতি, গুণগতমান, ডিজাইন ও মূল্য প্রভৃতিভেদে পৃথক পৃথক র্যাকে শাড়িগুলো সজ্জিত করে। এতে করে গ্রাহকরা সহজেই তাদের বাজেটের মধ্যে পছন্দের শাড়ি ক্রয় করতে পারে।সুতরাং বলা যায়, সাবিত্রী শাড়ি হাউজ কর্তৃক পছন্দের শাড়ি নির্বাচন সুবিধার জন্য সম্পাদিত বিপণন কাজটি হল প্রমিতকরণ ও পর্যায়িতকরণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাবিত্রী শাড়ি হাউজ কর্তৃক পছন্দের শাড়ি নির্বাচন স…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর