উদ্দীপকে সমাপনী অনুষ্ঠানে ব্যবস্থাপকের বক্তব্যের যৌক্তিকতা বিক্রয়কর্মীর গুণাবলির ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: “বিক্রয়কর্মীদের সংখ্যা বেশি হলেও বর্তমানে সৎ ও বিশ্বস্ত বিক্রয়কর্মীর অভাব আছে”- এ উক্তির মাধ্যমে ব্যবস্থাপক মূলত নৈতিক গুণাবলির প্রতি ইঙ্গিত করছেন যা অত্যন্ত যৌক্তিক। নৈতিক গুণাবলি বলতে বিক্রয়কর্মীর সততা, সরলতা, ভদ্রতা, সত্যবাদিতা, বিশ্বস্ততা প্রভৃতি গুণকে বোঝায়। ক্রেতাদের আস্থা অর্জন করে তাদের মন জয় করতে নৈতিক গুণগুলো অপরিহার্য। উদ্দীপকের 'সাইকো ইলেকট্রনিকস' ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল দেয়। তারা এ দেশীয় কিছু বিক্রয়কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়। ফলে তারা আশানুরূপ সাফল্য অর্জন করতে সক্ষম হয়। সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলেন যে, বিক্রয়কর্মীদের সংখ্যা বেশি হলেও বর্তমানে সৎ ও বিশ্বস্ত বিক্রয়কর্মীর ব্যাপক অভাব পরিলক্ষিত হয়। বিক্রয়কর্মীদের সৎ হতে হয় কেননা সৎ বিক্রয়কর্মীকে ক্রেতারা সহজেই বিশ্বাস করে। বিশ্বস্ততাও অত্যন্ত মহৎ একটি গুণ। এই নৈতিক গুণাবলি বর্তমানে বিক্রয়কর্মীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হলেও তাদের মাঝে এর ব্যাপক অভাব দেখা যায়। তারা ক্রেতাদের কাছে অনেক সময় পণ্য সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করে, পণ্যের মূল্য অধিক রাখে, খারাপ পণ্যকে ভালো বলে চালিয়ে দেওয়াসহ বিভিন্ন প্রতারণামূলক কাজ করে। এসব কাজ প্রতিষ্ঠানের সুনাম ব্যাপকভাবে নষ্ট করে বিধায় প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদের জন্য ক্রেতাদের হারায় । মূলত নৈতিক গুণাবলির অভাবে বিক্রয়কর্মীরা এ কাজ করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে সমাপনী অনুষ্ঠানে ব্যবস্থাপকের বক্তব্য যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাপনী অনুষ্ঠানে ব্যবস্থাপকের বক্তব্যের যৌক্তিকতা বিক্রয়ক…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর