উদ্দীপকে 'লেদার হাট' কর্তৃক নতুন শো-রুমে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত কতটা যৌক্তিক? খুচরা ব্যবসায়ের ধরন উল্লেখপূর্বক মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে লেদার হাট কর্তৃক নতুন শো-রুমে (বাট্টা বিপণিতে) হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত যৌক্তিক। কোম্পানি তার উৎপাদিত পণ্য যদি নিজস্ব শো-রুমের মাধ্যেমে বিভিন্ন জায়গায় বিক্রি করে তবে তাকে বহুশাখা বিপণি বলে। আর ক্রেতা আকর্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয় এক ধরনের বিক্রয় প্রসার কৌশল। খুচরা ব্যবসায়ের ধরনের ভিত্তিতে ঝুমা লেদার কোম্পানি একটি বহুশাখা বিপণি। কারণ লেদার হাট নামে শুধু উত্তরাতেই নয় ঢাকারও বিভিন্ন জায়গায় শো-রুম রয়েছে যেমন : ধানমন্ডি, মিরপুর, শ্যামলী, মালিবাগ ও গুলশান। ঝুমা লেদার কোম্পানি তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন শো-রুমের মাধ্যমে বিক্রি করে থাকেন। বর্তমানে ব্যবসায়টি সম্প্রসারণের লক্ষ্যে উত্তরাতেও আরও একটি শো-রুম নিয়েছে। যেহেতু শাখাটি নতুন তাই তারা হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। নতুন শো-রুমে সাধারণত ক্রেতারা আসবে না তাই তাদেরকে আকর্ষণ করার জন্য পণ্যের মূল্য হ্রাস করলে ক্রেতা আকর্ষণ হবে। তাই বলা যায়, নতুন শো-রুমে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'লেদার হাট' কর্তৃক নতুন শো-রুমে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্র…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর