“ব্যষ্টিক পরিবেশ বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে।”- ব্যাখ্যা কর।
উত্তর: ব্যষ্টিক পরিবেশ হচ্ছে ঐ সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশ যা কোম্পানির বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে। বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো- কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী, জনগোষ্ঠী ইত্যাদি। ব্যষ্টিক পরিবেশের এ উপাদানগুলোর ওপর বিপণনকারীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ থাকে। যেমন : কোম্পানির প্রতিটি বিভাগ ও উপবিভাগের ওপর কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণ বিদ্যমান। তাছাড়া অন্যান্য উপাদানের কোনোটির ওপর প্রত্যক্ষ আবার কোনোটির ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যায়। তাই বিপণনের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোকে বিপণনকারীর নিয়ন্ত্রণযোগ্য উপাদান হিসেবে গণ্য করা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“ব্যষ্টিক পরিবেশ বিপণন কার্যক্রমে প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে।”…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর