উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত অধিকাংশ কাপড় গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করার জন্য কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার করে তা উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি গার্মেন্টেসে কাপড় সরবরাহ করার জন্য ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার করেন। ধাপহীন বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী সরাসারি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে। একে প্রত্যক্ষ বিপণনও বলা হয়। এ পদ্ধতিতে উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে কোনো মধ্যস্থ কারবারি থাকে না। এ পদ্ধতিতে উৎপাদনকারী সরাসরি ক্রেতার নিকট পণ্য বিক্রি করে। ধাপহীন বণ্টন প্রণালি = উৎপাদনকারী ভোক্তা। রাকিব টেক্সটাইল মিল' উন্নতমানের কাপড় তৈরি করে। তাদের উৎপাদিত কাপড় অধিকাংশ নির্দিষ্ট কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করা হয়। অর্থাৎ রাকিব টেক্সটাইল মিল' সরাসরি গার্মেন্টসে কাপড় পাঠায় এক্ষেত্রে উৎপাদনকারী ও শিল্প ক্রেতার মাঝখানে কোনো ধরনের মধ্যস্থ কারবারি নেই। উৎপাদিত পণ্য কোনো ধাপ অতিক্রম না করে ক্রেতার নিকট যায়। যেহেতু উৎপাদনকারী ও ক্রেতার মাঝখানে কেউ নেই তাই বলা যেতে পারে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি গার্মেন্টেসে কাপড় সরবরাহ করার জন্য ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার করা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত অধিকাংশ কাপড় গার্মেন্…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর