উদ্দীপকে উল্লিখিত ইন্টারনেটযুক্ত মডেম ব্যবহার হ্রাস পাওয়ার জন্য পরিবেশের যে উপাদানটি দায়ী তা উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইন্টারনেটযুক্ত মডেম ব্যবহার হ্রাস পাওয়ার জন্য পরিবেশের যে উপাদানটি দায়ী তা হলো প্রযুক্তিগত পরিবেশ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, গবেষণা ও উন্নত প্রযুক্তির ব্যবহার, নতুন প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে প্রযুক্তিগত পরিবেশ গঠিত। প্রযুক্তিগত পরিবেশ নাটকীয় পরিবর্তন ঘটাতে পারে যার ফলস্বরূপ কোম্পানির সামনে সুযোগ ও হুমকি দুটোই আসতে পারে। যেমন : কম্পিউটার প্রযুক্তির আবিষ্কার টাইপ রাইটিং মেশিনের জন্য হুমকি একই সাথে উন্মুক্ত হয়েছে প্রযুক্তির নতুন দ্বার। নতুন প্রযুক্তি পুরাতন প্রযুক্তিকে অপসারিত করবে এটাই স্বাভাবিক। জনাব মাহমুদ ঢাকার মতিঝিলে কম্পিউটার খুচরা যন্ত্রাংশ বিক্রির পাশাপাশি ইন্টারনেট যুক্ত মডেম বিক্রি করেন। কিন্তু কয়েক বছর ধরে Wifi, 4G, স্মার্ট ফোন ও ফেসবুক চালু হওয়ায় মডেম আর তেমন ব্যবহৃত হয় না। অর্থাৎ এটির পরিবর্তনে তার ব্যবসায়কে হুমকির মধ্যে ফেলেছে। প্রযুক্তিগত পরিবেশ কখনো সুযোগ তৈরি করে কখনো হুমকি বয়ে আনে। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত ইন্টারনেটযুক্ত মডেম ব্যবহার হ্রাস পাওয়ার জন্য পরিবেশের যে উপাদানটি দায়ী তা হলো প্রযুক্তিগত পরিবেশ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইন্টারনেটযুক্ত মডেম ব্যবহার হ্রাস পাওয়ার জন্য পর…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর