“গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে” ব্যাখ্যা কর।
উত্তর: গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে বিক্রয় করে যে নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গত উপযোগ বলে। যে সময়ে পণ্য উৎপাদিত হয় সে সময়ই তা বিক্রি হবে এমন নয়। পণ্য উৎপাদনের অনেক পরেও তা বিক্রি হতে পারে। তাই পণ্যের উৎপাদন সময় হতে বিক্রয় সময়ের মধ্যে সময়গত বাধা পরিলক্ষিত হয়। এ সময়ে পণ্যের মান ঠিক রেখে নিরাপদে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আর গুদামজাতকরণের মাধ্যমে এ কাজটি সম্পাদন করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে” ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর