উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান পণ্য সরবরাহের ক্ষেত্রে বিপণনের কোন কার্যাবলির ওপর গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহের ক্ষেত্রে বিপণনের কার্যাবলি পরিবহনের ওপর গুরুত্ব দিয়েছে। পরিবহন ব্যবস্থার মাধ্যমে স্থানগত উপযোগ তৈরি হয়। পরিবহনের মাধ্যম পণ্যসামগ্রী একস্থান হতে অন্যস্থানে আনা-নেওয়া করা হয়। পরিবহন উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব হ্রাস করে এতে দূরবর্তী স্থানের ভোক্তারা সহজে পণ্য ভোগ করতে পারে। পরিবহনের মাধ্যমে পণ্য ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়। 'সিকো ইলেকট্রনিক্স' বিভিন্ন ধরনের ইলেকট্রিক সামগ্রী উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। এটি গাজীপুরে অবস্থিত তাই তারা নিজস্ব ব্যবস্থাপনায় সারাদেশে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট মাল সরবরাহ করে। গাজীপুরের সাথে সারাদেশের একটি দূরত্ব রয়েছে এই দূরত্বগত সমস্যা তারা নিজস্ব পরিবহনের মাধ্যমে পণ্য সরবরাহ করে দূর করছে। তাই বলা যায় পণ্য সরবরাহের ক্ষেত্রে তারা বিপণনের কার্যাবলি পরিবহনের ওপর গুরুত্ব দিয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান পণ্য সরবরাহের ক্ষেত্রে বিপণনের কোন কার…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর