ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি ও ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি বিপণনের ক্রমবিকাশের কোন কোন যুগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি ও ধরে রাখার ওপর বিষয়টি বিপণনের ক্রমবিকাশের সম্পর্কযুক্ত বিপণন যুগের নির্দেশ করে । ১৯৯০ সালের পর সম্পর্কভিত্তিক বিপণন যুগ শুরু হয়। বর্তমানে নতুন ক্রেতা আকর্ষণ একটি গুরুত্বপূর্ণ কাজ হলেও সম্পর্কভিত্তিক বিপণনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে ক্রেতাদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করা হয়, ধরে রাখা ও উন্নয়ন করা হয়। বর্তমানে বহুজাতিক কোম্পানিগুলো ব্যাপকভাবে এ বিপণন কৌশল ব্যবহার করেছে। তিন বন্ধু ভেনা ফুড এন্ড বেভারেজ নামে একটি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলো। তারা কোমল পানীয়র পাশাপাশি বেকারি সামগ্রী উৎপাদন ও বিপণন করে। বিপণনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরির ওপর গুরুত্ব দিয়ে থাকে। ভেনা ফুড এন্ড বেভারেজের কার্যক্রম সম্পর্কভিত্তিক বিপণন যুগের সাথে সামঞ্জস্য। তাই বলা যায়, ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি ও ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি বিপণনের ক্রমবিকাশের সম্পর্কযুক্ত বিপণন যুগের নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি ও ধরে রাখার ওপর গুরুত্ব দেও…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর