উদ্দীপকে উল্লিখিত জামাল উদ্দীনের গৃহীত সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জামাল উদ্দীনের মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তাসংক্রান্ত গৃহীত সিদ্ধান্ত যৌক্তিক। যারা উৎপাদকের নিকট থেকে পণ্যসমূহ ভোক্তার নিকট পৌঁছায় তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে। মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভব নয়। মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে এজেন্ট, প্রতিনিধি, পাইকার, খুচরা ব্যবসায়ী, দালাল, নিলামদার প্রভৃতি ব্যবসায়িগণ বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি মধ্যস্থ ব্যবসায়ীরা না থাকে তাহলে উৎপাদনকারীর নিকট থেকে পণ্যসামগ্রী প্রকৃত ক্রেতা বা ভোক্তার নিকট এত সহজে পৌছানো সম্ভব হতো না। মূলত এজন্যই মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভব নয়। বর্তমানে জামাল উদ্দীন ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার করছেন। এক্ষেত্রে তিনি ভোক্তাদের চাহিদানুযায়ী পণ্য সরবরাহ করতে ব্যর্থ হচ্ছেন। তাই তিনি মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। কেননা মধ্যস্থ কারবারি পণ্য বিপণনে সহায়তা করে। ভোক্তাদের চাহিদা মেটাতে জামাল উদ্দীন যদি মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করেন তাহলে ভোক্তারা সহজে পণ্য পাবেন। তাই বলা যায়, জামাল উদ্দীনের মধ্যস্থ কারবারি ব্যবহারের সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জামাল উদ্দীনের গৃহীত সিদ্ধান্তের যথার্থতা মূল্যায…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর