উদ্দীপকে উল্লিখিত “সুমন লেদার হাউজ” কোন ধরনের ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'সুমন লেদার হাউজ' ভোক্তাবাজারের ভিত্তি লিঙ্গভিত্তিক বাজার বিভক্তিকরণ করেছে। একটি সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ছোট ছোট উপবিভাগে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে। বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে বাজারকে ভাগ করা হয় যেমন ভৌগোলিক, জনসংখ্যাগত, মনস্তাত্ত্বিক, আচরণিক ইত্যাদি। জনসংখ্যাগত বিভক্তিকরণের একটি উপাদান হলো লিঙ্গ অর্থাৎ পুরুষ ও মাহিলা এ দুই ভাগে ভাগ করা হয়।'সুমন লেদার হাউজ' উন্নতমানের চামড়া দিয়ে আকর্ষণীয় ডিজাইনের লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করে। এতে তারা বাজারের কিছু অংশ দখল করতে সক্ষম হয়। কারণ একটি বাজারে দুই ধরনের ক্রেতাই বসবাস করে পুরুষ ও মহিলা। চামড়া দিয়ে তৈরি জিনিস শুধু মহিলারা ব্যবহার করে না। পুরুষরাও ব্যবহার করে। যেমন : পুরুষেরা চামড়ার তৈরি মানিব্যাগ, বেল্ট, ল্যাপটপ ব্যাগ ইত্যাদি ব্যবহার করে। যেহেতু 'সুমন লেদার হাউজ' শুধু লেডিস ব্যাগ তৈরি করে তাই বলা যায়, তারা লিঙ্গভিত্তিক বাজার বিভক্তিকরণ করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত “সুমন লেদার হাউজ” কোন ধরনের ভোক্তা বাজার বিভক্তিক…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর