উদ্দীপকের আলোকে “সুমন লেদার হাউজ” এর বিক্রয় বৃদ্ধির উপায়সমূহ সুপারিশ কর
উত্তর: উদ্দীপকের 'সুমন লেদার হাউজ'-এর বিক্রয় বৃদ্ধিরগ জন্য বাজার সম্প্রসারণ করতে হবে বলে আমি মনে করি। বাজার সম্প্রসারণ মানে হলো শুধু এক ধরনের ক্রেতার জন্য পণ্য না তৈরি করে বিভিন্ন ধরনের ক্রেতার জন্য পণ্য তৈরি করতে হবে। বাজার যত বড় হবে বিক্রয় সম্ভাবনা তত বাড়বে। বাজার সম্প্রসারিত করলে বেশি সংখ্যক ক্রেতা পণ্য সম্পর্কে জানতে পারবে ফলে বিক্রি বাড়বে। সম্প্রসারিত বাজারে ঝুঁকিও কম থাকে।'সুমন লেদার হাউজ' উন্নতমানের চামড়া দ্বারা আকর্ষণীয় ডিজাইনে লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করে আসছে। এতে করে প্রতিষ্ঠানটি বাজারের কিছু অংশ দখল করতে সমর্থ হয়। কিন্তু প্রতিষ্ঠানটি ভোক্তাদের সামাজিক শ্রেণি ও জীবন ধাঁচের প্রতি লক্ষ্য না রেখে উৎপাদন ও বিপণন করায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না।বর্তমানে 'সুমন লেদার হাউজ' শুধু মেয়েদের জন্য লেডিস ব্যাগ তৈরি করছে। তারা যদি পুরুষের জন্যও বেল্ট, মানি ব্যাগ, লেপটপ ব্যাগ তৈরি করে এবং সকলের জন্য চামড়ার জুতা তৈরি করে তবে তাদের বাজার বড় হবে। অর্থাৎ তাদেরকে বিভিন্ন ধরনের পণ্য নারী-পুরুষ উভয়ের জন্যই তৈরি করতে হবে। তাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে যেন বেশিরভাগ ক্রেতারা তাদের পণ্য ক্রয় করে সুতরাং বলা যায়, সুমন লেদার হাউজ'-এর বাজার সম্প্রসারণ করতে হবে তাহলে তাদের বিক্রয় বৃদ্ধি পাবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে “সুমন লেদার হাউজ” এর বিক্রয় বৃদ্ধির উপায়সমূহ সুপারি…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর