প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির কারণ হলো বিক্রয়োত্তর সেবা। পণ্য বিক্রয় করার পর যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে । সাধারণত ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়। এ সেবা একটি নির্দিষ্ট সময়ের ভেতরে প্রদান করা হয়। কারণ ক্রেতারা পণ্য ক্রয় করে এর থেকে সুবিধা প্রত্যাশা করে সেটা যদি কোম্পানি প্রদান করে তবে ক্রেতারা খুশি থাকে । উদ্দীপকের কোম্পানিটি উৎপাদিত পণ্য নিজস্ব ব্যবস্থায় পৌঁছে দেয়। তারপর পণ্য বিক্রয়ের পর তিন থেকে দশ বছরের ওয়ারেন্টি প্রদান করে। অর্থাৎ বিক্রয়ের পর ও তারা ক্রেতাকে সেবা দিয়ে থাকে। যার ফলশ্রুতিতে ক্রেতারা এই প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করে খুবই সন্তুষ্ট এবং দিন দিন তাদের বিক্রয় বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির কারণ হলো বিক্রয়োত্তর সেবা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর