'প্রবর্তনা ফ্যাশন হাউস সামষ্টিক পরিবেশের সাংস্কৃতিক উপাদানের প্রতি লক্ষ রেখে বিপণন পরিচালনা করছে।
প্রত্যেকটা সমাজের কিছু বিশ্বাস, মূল্যবোধ, মনোভাব, আচার-আচরণ, রীতি-নীতি আছে যেগুলোকে সাংস্কৃতিক পরিবেশের উপাদান বলে। সংস্কৃতির এ উপাদানগুলো বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে। একটা দেশে সংস্কৃতির প্রভাব এতোটাই গুরুত্বপূর্ণ যে, একটি পণ্য একদেশে বিজ্ঞাপন দিয়ে প্রচার প্রসার ঘটিয়ে বিক্রি করা হচ্ছে কিন্তু সেই একই পণ্য অন্যদেশে আদৌ বিক্রি সম্ভব নয় যেমন : বাংলাদেশের প্রেক্ষাপটে মদ নেতিবাচক পণ্য অথচ রাশিয়াতে খোলামেলাই বিক্রি করা হচ্ছে।
'প্রবর্তনা' একটি নামকরা ফ্যাশন হাউজ। প্রতিষ্ঠানটির মালিক নববর্ষ ও ১লা ফাল্গুনকে সামনে রেখে ছেলে ও মেয়েদের জন্য বিশেষ ডিজাইনের পণ্য তৈরি করে বিপণন করে আসছে। নববর্ষ ও ১লা ফাল্গুন এগুলো আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান যা আমরা পালন করে থাকি এবং এ উপলক্ষ্যে কেনাকাটাও করে থাকি ফলে 'প্রবর্তনা ফ্যাশন হাউস সে সুযোগটি কাজে লাগিয়েছে। তাই বলা যায় 'প্রবর্তনা' ফ্যাশন হাউস সামষ্টিক পরিবেশের সাংস্কৃতিক উপাদানের প্রতি লক্ষ্য রেখে বিপণন পরিচালনা করছে।