উদ্দীপকে আজাদ অটো বাজার বিভক্তিকরণে কোন বিষয়টি বিবেচনা করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আজাদ অটো বাজার বিভক্তিকরণে মনস্তাত্ত্বিক বিষয়টি বিবেচনা করেছে।মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ হচ্ছে সামাজিক শ্রেণি, জীবন ধাঁচ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি বাজারকে বিভিন্ন দলে বিভক্ত করা। সমাজের সকল শ্রেণির নাগরিক একই ধরনের জিনিস ব্যবহার করে না। একেক শ্রেণির মানুষ একেক ধরনের জিনিস ব্যবহার করে যেমন : উচ্চবিত্ত যে জিনিস ব্যবহার করবে নিম্নবিত্ত তা করতে পারবে না ।উদ্দীপকের আজাদ অটো বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি আমদানি করে (যেমন : ৫০ সিসি, ৮০ সিসি, ১০০ সিসি, ১১০ সিসি, ১২৫ সিসি ইত্যাদি) সারাদেশে নিজস্ব শো-রুমের মাধ্যমে বিক্রি করেন। বিভিন্ন আকৃতির গাড়ি বিক্রয়ের কারণ হেলো সমাজে বিভিন্ন শ্রেণির লোক বাস করে। যেমন : তিনি সামাজিক শ্রেণি, জীবন ধাঁচ ও ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে বাজার বিভক্তিকরণ করেছে। তাই বলা যায় আজাদ অটো বাজার বিভক্তিকরণে মনস্তাত্ত্বিক বিষয়টি বিবেচনা করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আজাদ অটো বাজার বিভক্তিকরণে কোন বিষয়টি বিবেচনা করেছে? ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর