'সোনালী শাড়ি হাউজ' পণ্য সারির ভিত্তিতে কোন ধরনের খুচরা ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: 'সোনালি শাড়ি হাউজ' পণ্য সারির ভিত্তিতে বিশিষ্ট বিপণি খুচরা ব্যবসায়। বিশিষ্ট বিপণিতে সীমিত সারির পণ্য থাকে কিন্তু এসব সারির বিপুল পণ্য সম্ভার থাকায় ক্রেতা অনেক পণ্যের মধ্যে তুলনা করার সুযোগ পায়। এসব দোকানে ক্রেতারা বিশেষ ধরনের পণ্য ক্রয়ের জন্য যায়। নির্দিষ্ট পণ্য সারির বিস্তৃত পণ্য সম্ভার, দক্ষ বিক্রয়কর্মী বা সেবার জন্য ক্রেতারা এসব দোকানের প্রতি আকৃষ্ট হয়। 'সোনালি শাড়ি হাউজ' একটি শাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান। জনাব নাঈম এটি পরিচালনা করেন। এখানে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন সীমিত পণ্য সারির দামি দামি ব্র্যান্ডের শাড়ি বিক্রয় করা হয়। এখানে সীমিত সারির বিপুল পণ্য সম্ভার আছে যাতে ক্রেতারা সহজে তুলনা করতে পারে। 'সোনালি শাড়ি হাউজ'-এর দোকানের বৈশিষ্ট্য বিশিষ্ট বিপণির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় 'সোনালি শাড়ি হাউজ' পণ্য সারির ভিত্তিতে বিশিষ্ট বিপণি খুচরা ব্যবসায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'সোনালী শাড়ি হাউজ' পণ্য সারির ভিত্তিতে কোন ধরনের খুচরা ব্যবসায়? ব…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর