সুপার মার্কেট বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে বৃহদায়তন খুচরা ব্যবসায়ে স্ব-সেবার ভিত্তিতে প্রধানত খাদ্য ও গৃহস্থালি সামগ্রী বিক্রয় করা হয়, তাকে সুপার মার্কেট বলে। সাধারণত সুপার মার্কেটে খাদ্য, লন্ড্রি এবং গৃহস্থালিসহ বিভিন্ন পণ্যসামগ্রী প্যাকেট করে ভিন্ন ভিন্ন র্যাকে সাজিয়ে রাখা হয়। পণ্যের প্যাকেটের উপর ওজনের পরিমাণ, গুণাগুণ, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি লেখা থাকে। এটি একটি স্ব-সেবা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান হওয়ায় এখানে কোনো বিক্রয়কর্মী থাকে না। তাই ক্রেতাকে নিজেই পছন্দ করে এবং সমমানের আরেকটি পণ্যের সাথে তুলনা করে ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়। সুপার মার্কেটে 'আধুনিক সুযোগ-সুবিধা থাকে বলে ক্রেতারা গাড়ি পার্কিং, রেস্টরুম, চেক এবং ক্রেডিট কার্ডে বিল পরিশোধ ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সুপার মার্কেট বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর