ব্যবসায়ের ধরন উল্লেখপূর্বক সোহাগ ট্রেডার্স ও রহমান ট্রেডার্সের সাফল্যের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: খুচরা ব্যবসায়ী সোহাগ ট্রেডার্স ও রহমান ট্রেডার্স-এর সাফল্যের মূল কারণ হলো ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সেরবরাহের কারণে ভোক্তা সন্তুষ্টি। পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্যদ্রব্য ক্রয় করে প্রকৃত ভোগকারীদের নিকট বিক্রয়কার্যকে খুচরা ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায়ী বা ভোক্তাদের রুচি ও পছন্দের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। সোহাগ ট্রেডার্স ও রহমান ট্রেডার্স কেয়া স্যানিটারি থেকে পণ্য সংগ্ৰহ করে চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রি করে। এদের নিকট থেকে পণ্য কিনে ক্রেতারা খুশি। এরা উৎপাদনকারীর নিকট হতে পণ্য ক্রয় করে না। পাইকারের নিকট হতে বেশি পরিমাণে ক্রয় করে ভোক্তাদের নিকট বিক্রি করে। ফলে সোহাগ ট্রেডার্স ও রহমান ট্রেডার্স হলো খুচরা ব্যবসায়ী। সোহাগ ট্রেডার্স ও রহমান ট্রেডার্সের সাফল্যের কারণ হলো ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করা। ভোক্তারা এদের নিকট এসে তাদের পছন্দ ও রুচিসম্মত ফিটিংস কিনতে পারে। নিজের পছন্দমতো জিনিস কিনতে পারলে প্রতিটি ক্রেতাই খুশি হয়। তাছাড়া বাথরুম ফিটিংসের প্রতি মানুষের একটা রুচি কাজ করে যেটা সোহাগ ট্রেডার্স ও রহমান ট্রেডার্স দিতে পারছে। তাই বলা যায়, সোহাগ ট্রেডার্স ও রহমান ট্রেডার্সের সাফল্যের কারণ হলো ক্রেতার পছন্দ অনযায়ী পণ্য সরবরাহ করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্যবসায়ের ধরন উল্লেখপূর্বক সোহাগ ট্রেডার্স ও রহমান ট্রেডার্সের সাফ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর