'কেয়া স্যানিটারি' কোন ধরনের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'কেয়া স্যানিটারি' পাইকারি ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে। যে সকল ব্যবসায়ী উৎপাদনকারী হতে পণ্য ক্রয় করে শিল্পীয় ব্যবহারকারীদের অথবা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে তাকে পাইকারি ব্যবসায়ী বলে। উদ্দীপকে 'কেয়া স্যানিটারি' একটি নামকরা ব্যবসায় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান আধুনিক ও উন্নতমানের কিচেন ও বাথরুম ফিটিংস বিক্রি করে। সোহাগ ট্রেডার্স, রহমান ট্রেডার্সসহ আরও অনেক প্রতিষ্ঠান এখান থেকে নিয়মিত পণ্যসামগ্রী ক্রয় করে। তার মানে 'কেয়া স্যানিটারি' অনেক পরিমাণে এসব সামগ্রী ক্রয় করে রাখে পরে সোহাগ ট্রেডার্সের মতো খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। এরা চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে না তাই বলা যায় 'কেয়া স্যানিটারি পাইকারি ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'কেয়া স্যানিটারি' কোন ধরনের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে? ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর