মৃৎশিল্পের ধরন পরিবর্তন করে বিমল পাল মৃৎশিল্পীদের মনে নতুন আশার আলো সঞ্চার করেছেন ব্যাখ্যা কর।
উত্তর: মৃৎশিল্পের ধরন পরিবর্তন করে বিমল পাল মৃৎশিল্পীদের মনে নতুন আশার আলো সঞ্চার করেছেন উক্তিটি যথার্থ। বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে । সাধারণত যখন পণ্য বাজারে তার স্বকীয়তা হারিয়ে ফেলে অথবা বাজারে দীর্ঘদিন থাকার ফলে তার প্রয়োজন হারিয়ে যায় তখন সে পণ্যটিকে আবার নতুন করে সংযোজন করতে হয় অথবা বিদ্যমান পণ্যের উন্নয়ন করতে হয় অথবা পণ্যের ধারণার উন্নয়ন করতে হয়। উদ্দিপকে দেখতে পাই, বিমল পালের পূর্বপুরুষ মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। বর্তমানে মাটির তৈরি তৈজসপত্র মানুষ ব্যবহার করে না। উচ্চ শিক্ষিত বিমল পাল এ পেশা থেকে সরে না গিয়ে বরং মাটির তৈরি আধুনিক কারুপণ্য তৈরি করে বড় বড় শহরে সৌখিন ক্রেতাদের নিকট বিক্রি করেন। এটি একমাত্র সম্ভব হয়েছে তার পণ্যের উন্নয়নের কারনে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মৃৎশিল্পের ধরন পরিবর্তন করে বিমল পাল মৃৎশিল্পীদের মনে নতুন আশার আলো…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর