মিন্টু মিয়া তার ব্যবসায়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মিন্টু মিয়া তার ব্যবসায়ের মাধ্যমে সত্বগত উপযোগ সৃষ্টি করেন। পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্বত্ত্বগত উপযোগ বলে । ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্ত্বগত উপযোগ সৃষ্টি করা হয় । ব্যবসায়িক পরিভাষায় ক্রয়-বিক্রয়কে ট্রেড (Trade) বলে । উৎপাদকের নিকট হতে প্রকৃত ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে যেমন স্থানগত বাধা, সময়গত বাধা, প্রচারগত বাধা ইত্যাদি লক্ষ করা হয়, তেমনি এক্ষেত্রে স্বত্ত্বগত বাধা অর্থাৎ মালিকানা হস্তাস্তরগত বাধাও পরিলক্ষিত হয়। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তাস্তরজনিত বাধা দূর করে স্বত্ত্বগত উপযোগ সৃষ্টি করা হয় । তাই বলা যায়, বিক্রয়ের মাধ্যমে স্বত্ত্বগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকে দেখতে পাই, মিন্টু মিয়া একজন পোশাক ব্যবসায়ী। তিনি নিজে ঢাকার বিভিন্ন পাইকারি বাজার ঘুরে হাল ফ্যাশনের মানসম্মত পোশাক দামাদামি করে তুলনামূলক কম দামে ক্রয় করেন। যেহেতু ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়,মিন্টু মিয়া ব্যবসায়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ তৈরী করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিন্টু মিয়া তার ব্যবসায়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? উদ্দ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর