মি. রফিকের সিদ্ধান্ত কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে বলে মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিস্টার রফিকের সিদ্ধান্ত সময়গত উপযোগ সৃষ্টি করবে বলে আমি মনে করি। পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্যসামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থান সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে ।গুদামজাতকরণ হলো পণ্য বণ্টন প্রণালীর একটি কাজ। গুদামজাতকরণ উৎপাদন সময় ও ব্যবহার সময়ের মধ্যে সংযোগ স্থাপন করে। নির্দিষ্ট ঋতুতে বা সময়ে যে সকল পণ্য উৎপাদিত হয় তা উৎপাদনের মৌসুমেই পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যায় না। তাই মৌসুমের প্রয়োজনাতিরিক্ত উৎপাদিত বা সংগৃহীত পণ্যসামগ্রী ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রয়োজন পড়ে । অর্থাৎ পণ্যের উৎপাদন সময় এবং ভোগ সময়ের মধ্যে সময়গত প্রতিবন্ধকতার সৃষ্টি হয় । গুদামজাতকরণের মাধ্যমে এরূপ প্রতিবন্ধকতা দূর করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়।উদ্দীপকে দেখতে পাই, মি. রফিক দেশের দক্ষিণাঞ্চলে অনেক আলু চাষ করছে। এলাকার চাহিদা পূরণের পর উদ্বৃত্ত আলু সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় নিতে হয়। এতে পরিবহন খরচ বেশি পড়ায় তিনি তেমন লাভবান হতে পারছেন না। তিনি বরগুনাতে একটি কোল্ড-স্টোরেজ স্থাপন করার সিদ্ধান্ত নেন।তাই মিষ্টার রফিকের সিদ্ধান্তটি সময়গত উপযোগ সৃষ্টি করবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. রফিকের সিদ্ধান্ত কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে বলে মনে কর? তোমার …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর