“উন্নত যোগাযোগ ব্যবস্থা বিপণনের সহায়ক” উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উন্নত যোগাযোগ ব্যবস্থা বিপণনে সহায়ক উক্তিটি একদমই যৌক্তিক ও যথার্থ। উৎপাদনের স্থান হতে পণ্যদ্রব্য প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে এরূপ উপযোগ সৃষ্টি করা হয়। পণ্যদ্রব্য যে স্থানে উৎপাদিত হয় সে স্থানে ভোগ হবে এমন নয় । উৎপাদনের স্থানে পণ্যের উপযোগ না থাকলেও ভোক্তার নিকট পণ্যটি পৌছানো গেলে তার উপযোগ সৃষ্টি হয় । এখানে স্থান, উপযোগ সৃষ্টিতে বাধার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু পরিবহনের সাহায্যে উৎপাদকের নিকট হতে পণ্য ভোক্তার নিকট পৌঁছে দিলে স্থানগত উপযোগ সৃষ্টি করা সম্ভব হয় ।উদ্দীপকে দেখতে পাই, মি. রফিক দেশের দক্ষিণাঞ্চলে অনেক আলু চাষ করছে। এলাকার চাহিদা পূরণের পর উদ্বৃত্ত আলু সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় নিতে হয়। এতে পরিবহন খরচ বেশি পড়ায় তিনি তেমন লাভবান হতে পারছেন না। তিনি বরগুনাতে একটি কোল্ড-স্টোরেজ স্থাপন করার সিদ্ধান্ত নেন।সকল দিক বিবেচনায় এনে বলা যায় যে,উন্নত যোগাযোগ ব্যবস্থা বিপণনে সহায়ক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“উন্নত যোগাযোগ ব্যবস্থা বিপণনের সহায়ক” উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর