ব্রাইট লুক' কর্তৃপক্ষের চিন্তিত হবার কারণ নির্ণয় করে উদ্দীপকের আলোকে তা নিরসনের উপায় সুপারিশ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্রাইট লুক করতে পক্ষের চিন্তিত হবার কারণ হলো তাদের পণ্যটি জীবন চক্রের পতন স্তরে রয়েছে এই নিরসনে পণ্য পরিকল্পনায় নতুন কিছু সংযোজন করতে হবে অথবা বিদ্যমান পণ্যের উন্নয়ন করতে হবে। পণ্যের জীবন চক্রের যে স্তরে পণ্যের বিক্রয় এবং মুনাফা উভয়ই দ্রুত গতিতে হ্রাস পায় তাকে পতন স্তর বলে । পণ্য জীবন চক্রের যে স্তরে পণ্যের বিক্রয় কমতে থাকে তাকে পতন স্তর বলে ।উদ্দীপকে দেখতে পাই, ব্রাইট লুক' একটি ত্বক ফর্সাকারী ফেয়ারনেস ক্রিম। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম যেমন বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মাধ্যমে সকলের নিকট পরিচিতি লাভ করে এবং বিক্রয়ও দ্রুত গতিতে বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে তীব্র প্রতিযোগিতা ও প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে। ক্রেতারা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয়। এই অবস্থায় 'ব্রাইট লুক' প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বেশ চিন্তিত।এ পর্যায়ে এসে বিক্রয়ের পরিমাণ কমতে থাকে অর্থাৎ পতন পর্যায় শুরু হয়ে যায় । পণ্য অবিক্রীত থাকে ... এবং মূল্য কমানোর প্রবণতা শুরু হয় । মুনাফা থেকে ক্ষতির দিকে প্রতিষ্ঠান নেমে যায় । এক সময় বিকল্প পণ্য এসে এর পতন ত্বরান্বিত করে । তাই এ পর্যায়ের শুরুতেই বিজ্ঞ ব্যবসায়ীগণ অন্যত্র বিনিয়োগ সরিয়ে নেয়ার চেষ্টা চালান ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্রাইট লুক' কর্তৃপক্ষের চিন্তিত হবার কারণ নির্ণয় করে উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর