উদ্দীপকে উল্লিখিত আবাসন কোম্পানিটি প্লট বিক্রয়ের ক্ষেত্রে প্রথমে কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আবাসন কোম্পানিটি প্লট বিক্রয়ের ক্ষেত্রে প্রথমে বিজ্ঞাপনের বহি:বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে। রাস্তার মোড়ে অথবা গুরুত্বপূর্ণ স্থানে কাঠ বা হার্ডবোর্ডের সাহায্যে অপেক্ষাকৃত স্থায়ী ভাবে পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারকে বিজ্ঞাপনী ফলক বলে । রাস্তার মোড়ে, গুরুত্বপূর্ণ স্থানে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনী ফলক তৈরি করে তার ওপর পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়াটা প্রাচীনকাল হতেই এটি একটি জনপ্রিয় বিজ্ঞাপনী মাধ্যম হিসেবে পরিচিত । এটি অনেকটা স্থায়ী প্রকৃতির যে কারণে অনেকদিন তা বিজ্ঞাপন সুবিধা প্রদান করে । বড় বড় বিল্ডিংয়ের গায়ে বা ছাদে এরূপ ফলক তৈরি করেও বিজ্ঞাপন দেয়া হয়। স্টেডিয়ামগুলোতেও এরূপ বিজ্ঞাপন মাধ্যম ব্যবহৃত হতে দেখা যায় । বিজ্ঞাপনী ফলককে বহিঃবিজ্ঞাপনের মাধ্যম বলা হয় ।উদ্দীপকে দেখতে পাই, রংধনু' আবাসন কোম্পানি বিগত কয়েক বছর ধরে রিয়েল এস্টেট ব্যবসায় পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকার অদূরে বুড়িগঙ্গা নদীর তীরে 'শান্তি নীড়' নামে আর একটি হাউজিং প্রকল্প চালু করেছে। প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে রাস্তার পার্শ্বে এবং শহরের অট্টালিকার ওপরে বিজ্ঞাপনের ব্যবস্থা করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আবাসন কোম্পানিটি প্লট বিক্রয়ের ক্ষেত্রে প্রথমে কো…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর