তুমি কি মনে কর, তারা মিয়ার কার্যাবলিতে তার নিজের ও সমাজের উপকার হয়েছে? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: তারা মিয়ার কাজটি হলো বিপণন এবং হ্যা আমি মনে করি তারা মিয়ার কাজে নিজের ও সমাজের উপকার হয়েছেবিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে । বিপণন সমাজে বসবাসকারী ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ের অন্যতম শাখা হিসেবে বিপণন একদিকে যেমন কর্মসংস্থনের সুযোগ সৃষ্টি করে জনগণের আয় বৃদ্ধি করে অন্যদিকে তেমনি তাদের প্রত্যাশিত পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি করে দেয়। এভাবে আয় ও ভোগ বৃদ্ধি করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিপণন ব্যাপক সহায়তা করে থাকে ।উদ্দীপকে দেখতে পাই, তারা মিয়া গ্রামের দরিদ্র শ্রেণির লোক। তিনি তালপাতা দিয়ে শৈল্পিক নকশাসহকারে হাতপাখা তৈরি করে গ্রাম অঞ্চলের বাজারে বিক্রয় করে সচ্ছলভাবে জীবনযাপন করছেন। তার তৈরিকৃত হাতপাখার চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছুসংখ্যক কর্মী নিয়ে বৃহৎ পরিসরে হাতপাখা তৈরি করে দেশের অন্যান্য অঞ্চলে পাইকারি কারবারের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করছেন। ক্রেতারাও কমমূল্যে পছন্দসই হাতপাখা ক্রয় করে সন্তুষ্ট। ফলে তারা মিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক কল্যাণ সাধিত হচ্ছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, তারা মিয়ার কার্যাবলিতে তার নিজের ও সমাজের উপকার হয়ে…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর